বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন, সম্পাদক পলাশ

Reporter Name / ২৫৮ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭ খ্রি.) সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস ও সাধারণ সম্পাদক পদে ইউএনবির জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচনের আয়োজন করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল ও ইভিনিং নিউজ ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস, সহ-সাধারণ সম্পাদক সাপ্তাহিক সোনালী বাংলাদেশের সম্পাদক ও দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি মো. সোহেল এস হোসেন, কোষাধ্যক্ষ দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মো. ফারুক মিয়া নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ভূঁঞা নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category